1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

প্রতিনিধি

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছোট ও বড় পর্দার শিল্পীদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়। ভোট দেওয়া শেষে তারা সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সেই ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেছেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির সকালে নিজের ভোটটি প্রদান করেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’

নির্বাচনী উৎসবের আমেজ ছুঁয়ে গেছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেও। ভোট দেওয়াকে কেবল একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না তিনি। নিজের অনুভূতি ব্যক্ত করে প্রভা জানান, ‘আমি শুধু ভোট দেইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’

অন্যদিকে, বড় পর্দার চিত্রনায়িকা শবনম বুবলীও অংশ নিয়েছেন এই গণতান্ত্রিক উৎসবে। ২০২৬ সালের এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে মুগ্ধ করেছে। বুবলী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ২০২৬।’

নির্বাচন ঘিরে তারকারা যেন সাধারণ নাগরিকদের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন। তাদের ভাষ্যমতে, প্রতিটি ভোটই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একেকটি হাতিয়ার।

প্রসঙ্গত, ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!