1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সচল হচ্ছে মোবাইল অপারেটরদের অচল টাওয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

সচল হচ্ছে মোবাইল অপারেটরদের অচল টাওয়ার

প্রতিনিধি

ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। ফলে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারে নেটওয়ার্ক পুনঃস্থাপনের কার্যক্রমও ত্বরান্বিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত অচল টাওয়ারের সংখ্যা কমে পৌঁছেছে ৭৩২ এর ঘরে। যার পরিমাণ সকাল ৯টায়ও ছিল ৮৫৯টি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অস্থায়ী পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, এখনও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হচ্ছে এমন জেলার সংখ্যা ১১টি। জেলাগুলো হচ্ছে– নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।

এর মধ্যে নোয়াখালী জেলায় ২৩৯টি, লক্ষ্মীপুর জেলায় ৩৫টি, ফেনী জেলায় ৩৫৯টি, কুমিল্লা জেলায় ৪২টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮টি, চট্টগ্রাম জেলায় ১৩টি, খাগড়াছড়ি জেলায় ৮টি, হবিগঞ্জ জেলায় ৭টি, মৌলভীবাজার জেলায় ৬টি, সিলেট জেলায় ১০টি ও কক্সবাজার জেলায় ৫টিসহ মোট ৭৩২টি টাওয়ার অচল হয়ে আছে। এর বিপরীতে এই ১১টি জেলার মোট টাওয়ার রয়েছে ১৪ হাজার ৫৫১টি। যার মধ্যে এখন সচল রয়েছে ১৩ হাজার ৮১৯টি।

বিটিআরসি সূত্রে আরও জানা গেছে, টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করতে মোবাইল অপারেটর এবং টাওয়ারকো অপারেটরদের টেকনিক্যাল লোকবল, নেটওয়ার্ক সরঞ্জাম, জেনারেটর ও জ্বালানি পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। এরই মধ্যে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক অপারেটর কোম্পানির প্রত্যেককে একটি ট্রাক এবং একটি স্পিডবোট সরবরাহ করা হয়েছে।

সঙ্গে বন্যার পানির লেভেল নিচে নেমে আসায় এবং গন্তব্যস্থলে সড়ক পথে যাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় টাওয়ারকো অপারেটর সামিট ও ইডটকোর চাহিদা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ট্রাক সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!