1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সকালের নাস্তায় সবরি কলা খেলে কী হয় ? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

সকালের নাস্তায় সবরি কলা খেলে কী হয় ?

প্রতিনিধি

দিনের শুরুতে সকালের নাশতায় ‘কলা’ থাকলে তাকে ‘সুপার ফুড’ বলছেন পুষ্টিবিদরা। কারণ সকালের নাশতার পুষ্টিগুণ বহুগুণে বাড়িয়ে দিতে পারে কলা। তবে সাগর কলার চেয়ে সবরি কলায় উপকারিতা বেশি পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সকালের নাশতায় সবরি কলা খেলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়।

সকালের নাশতায় সবরি কলা খেলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়।

তবে তাই বলে খালি পেটে কলা খেতে যাবেন না। সকালের নাশতার পর একটি সবরি কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে খাবারের পুষ্টিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে ফলটি।

 

সকালের নাশতায় সবরি কলা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আসুন এক নজরে জেনে নিই, সবরি কলা খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে-

১। সকালের নাশতায় সবরি কলা খেলে শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়। পেট ভরা থাকে দীর্ঘ সময়।

হজমের সমস্যা থাকলেও কলা খেতে বলছেন বিশেষজ্ঞরা।

২। সবরি কলা খুবই পুষ্টিকর একটি ফল। তাই দীর্ঘ সময় পেট ভরার অনুভূতির কারণে ওজন কমাতে সাহায্য করে এটি।

৩। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা অবশ্যই সকালের নাশতায় সবরি কলা খাওয়ার অভ্যাস করুন। সবরি কলায় থাকা প্রচুর পরিমাণে ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমিয়ে দিতে পারে।

৪। সবরি কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদ্‌যন্ত্র সুস্থ থাকে।

৫। শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে পারে সবরি কলা। তাই ফলটিকে এনার্জির পাওয়ার হাউজও বলা যেতে পারে।

৬। সবরি কলায় প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। তাই ত্বক ও চুলের যত্নে নিয়মিত কলা খেতে পারেন।

৭। সবরি কলাতে থাকা প্রাকৃতিক শর্করা ডায়াবেটিসের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সকালে নাস্তায় একটি করে সবরি কলা খেলে হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয় থাকে না।

৮। যাদের পেটে গ্যাস, হজমের সমস্যা রয়েছে তারা সকালে নাশতার পর কখনই সাগর কলা খাবেন না। সাগর কলা পেটে গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই সবরি কলা খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে ভালো ফল পাবেন।

৯। সবরি কলাতে রয়েছে ভিটামিন সি এবং ই ৷ ক্যানসার প্রতিরোধেও তাই কার্যকরী এ ফল।

১০। অনিদ্রা, দুশ্চিন্তার সমস্যা দূর করতে পারে সবরি কলা। তাই নিয়মিত সকালের নাশতায় একটি সবরি কলা রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!