1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী

প্রতিনিধি

কলকাতার বনগাঁর একটি মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার রেশ কাটতে না কাটতেই এবার সেই ইস্যুতে কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি বনগার সেই অপ্রীতিকর ঘটনার পর নেটদুনিয়া যখন তোলপাড়, ঠিক তখনই সহকর্মীদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রাজ-ঘরণী।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে শুভশ্রী জানান, শিল্পীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার মতে, ইদানীং সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা এক শ্রেণির মানুষের কাছে ‘সফট টার্গেট’ হয়ে দাঁড়াচ্ছেন।

সহকর্মী মিমি চক্রবর্তীর অপদস্থ হওয়ার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা মানুষের কাছে খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা কি আমরা মেনে নিচ্ছি? আমরা কি এই ধরনের আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি?’

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি
তার কথায়, ‘যা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সকলের উচিত একসঙ্গে এর প্রতিবাদ করা। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে এক একজন শিল্পী। আমরা সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই, কিন্তু যারা আমাদের পারিশ্রমিক দেন তারা আমাদের মাথা কিনে নেননি।’

শুভশ্রীর ভাষ্য, ‘যারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন, তাদের বলতে চাই এই সমাজটা আপনাদেরও। সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়, এই দায়বদ্ধতা আপনাদেরও আছে। তাই যা করবেন, একটু ভেবেচিন্তে করবেন।’

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীকে হেনস্তার দায়ে অভিযুক্ত তনয় শাস্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বনগাঁর সেই অনুষ্ঠানে মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মাথায় মিমিকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে এখনও টালিপাড়ায় ক্ষোভ বিরাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!