1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো দরকার নেই : দুদু - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো দরকার নেই : দুদু

প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করার কোনো দরকার নেই। সংস্কার নদীর স্রোতের মতো প্রবহমান। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ এটাকে সবসময় আপডেট করে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ৩১ দফা বিএনপির একার দফা না। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে সেই বিষয়গুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা। কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান সভাপতিত্ব করেন।

কর্মশালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!