1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংবাদ সম্মেলনে বেজে উঠল সাংবাদিকের ফোন, এরপর... - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সংবাদ সম্মেলনে বেজে উঠল সাংবাদিকের ফোন, এরপর…

প্রতিনিধি

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচ নিয়ে কথা বলার সময় সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। হাসিমুখেই ফোন ধরে কথা বলেন লখনৌ কোচ।

গত শুক্রবার ঘরের মাঠ লখনৌতে মুম্বাইকে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই স্বস্তির ছাপ ছিল লখনৌ কোচ ল্যাঙ্গারের চোখেমুখেও। হালকা মেজাজে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
সে সময় হঠাৎ সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। ল্যাঙ্গারের কথা রেকর্ড করার জন্য টেবিলে মোবাইল ফোনটি রেখেছিলেন এক সাংবাদিক। ফোন বাজায় কথা থামিয়ে ফোনটি তুলে সামনে বসে থাকা সাংবাদিকদের দেখান ল্যাঙ্গার।

মোবাইলটির মালিক লখনৌ কোচকে জানান, তার মা ফোন করেছেন। ল্যাঙ্গার তাকে কথা বলে নিতে বলেন। কিন্তু লখনৌ কোচ ছিলেন ফুরফুরে মেজাজে। পরে নিজেই হাসতে হাসতে ফোন ধরে কথা বলে নেন তার মায়ের সঙ্গে। সেই সাংবাদিকের মায়ের উদ্বেগ নিরসন করে ল্যাঙ্গার বলেন, ‘মা এখন ১২টা বেজে ৮ মিনিট। আমি সাংবাদিক বৈঠকে আছি।’ ফোন রেখে আবার খেলার আলোচনায় ফিরে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দলের জয়েও খুশি ল্যাঙ্গার। তার দাবি মায়াঙ্ক যাদব দলের সঙ্গে যোগ দিলে তাদের শক্তি অনেকটা বৃদ্ধি পাবে। ল্যাঙ্গার বলেছেন, ‘মায়াঙ্ক এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছে। মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। বৃহস্পতিবার ওর বল করার ভিডিও দেখেছি। ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষমতা ফিরে পেয়েছে। মায়াঙ্কের উঠে আসা ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক। আইপিএলের জন্যও। গত বছর সবাই দেখেছে ও কী করতে পারে। আমার মনে হয় না ভারতের কোনও বোলার মায়াঙ্কের থেকে জোরে বল করে। সে জন্যই তো ওকে নিয়ে এত কথা হচ্ছে।’

তরুণ জোরে বোলার দ্রুত লখনৌ শিবিরে যোগ দিতে পারবেন বলে মনে করেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ‘এনসিএতে বেশ ভালো বল করছে মায়াঙ্ক। আমাদের হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এনসিএ দুর্দান্ত কাজ করছে। আবেশ খানকে ফিরিয়ে দিয়েছে। তারপর আকাশ দীপকেও ফিরিয়ে দিয়েছে। আশা করছি, মায়াঙ্কও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগ দিতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!