1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনের ৪ সহযোগী গ্রেপ্তার, মূল আসামি পলাতক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনের ৪ সহযোগী গ্রেপ্তার, মূল আসামি পলাতক

প্রতিনিধি

রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈন-এর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আক্কাস আলী। গ্রেপ্তারকৃতরা হলেন—ফালান মিয়া (৪২), রুবেল (৪২), সুমন (৩৬) ও লিটন মিয়া (৩৮)।

পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনকে র‍্যাব-২র‍্যাব-৪ অভিযান চালিয়ে আটক করে পরে থানায় হস্তান্তর করে। মূল আসামি মঈনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ আবু হানিফ অভিযোগ করেন, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে।

ঘটনার ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল সকালে অভিযুক্তরা বাদীর বাসায় গিয়ে চাঁদা দাবি করে এবং তার স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা প্রায় ৫০-৬০ জন লোক জড়ো করে হাসপাতালের সামনে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।

এ সময় তারা হাসপাতালের মালিক কামরুল ইসলাম-কে লক্ষ্য করে হুমকিমূলক স্লোগান দেয়, গালাগালি করে এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!