1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট কর্মচারী আহত, লুট ৯০ হাজার টাকা” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

“শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রান্সপোর্ট কর্মচারী আহত, লুট ৯০ হাজার টাকা”

প্রতিনিধি

রাজধানীর শ্যামপুরের খন্দকার রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে এক ট্রান্সপোর্ট কর্মচারী আহত হয়েছেন। এসময় তার কাছে থাকা ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে শ্যামপুর খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত গোলাম কিবরিয়ার সহকর্মী মেহেদী হাসান জানান, কিবরিয়া বংশাল শাখার বোরাক ট্রান্সপোর্টের কর্মচারী। তিনি শ্যামপুরের আলীবাগ এলাকায় থাকেন। ঘটনার রাতে চট্টগ্রাম থেকে ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঢাকায় আসেন। মালামাল আনলোড করে গাড়ি ভাড়া পরিশোধের পরে রিকশায় বাড়ি ফিরছিলেন।

হঠাৎ খন্দকার রোডের শেখ কামাল স্কুলের সামনে তিনজন ছিনতাইকারী রিকশার গতি রোধ করে। কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে এবং সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

মেহেদী হাসান আরও জানান, খবর পেয়ে তারা প্রথমে স্থানীয় একটি হাসপাতালে কিবরিয়াকে ভর্তি করান এবং পরে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত কিবরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় শ্যামপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!