1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেষ হলো হানিয়া-বিলালের ‘মেরি জিন্দেগি হ্যায় তু’

প্রতিনিধি

বর্তমান সময়ের পাকিস্তানি ড্রামা ইন্ডাস্ট্রির অন্যতম তারকা জুটি হানিয়া আমির-বিলাল আব্বাস খান। ললিউডের এ তারকা জুটির ‘মেরি জিন্দেগি হ্যায় তু’র যাত্রা শেষ হলো। দীর্ঘ চার মাসের সফল প্রচারণার পর গত ২২ মার্চ মুক্তি পেয়েছে নাটকটির অন্তিম পর্ব। ৩৪ পর্বের এই মেগা হিট সিরিজটি বিদায়বেলায় দর্শক হৃদয়ে বড় এক শূন্যতা রেখে গেছে।

নাটকটিতে ‘ডা. আয়রা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন জনপ্রিয় হানিয়া আমির। কাজ শেষ করার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। শুটিং সেটের পর্দার পেছনের কিছু অদেখা মুহূর্ত শেয়ার করে হানিয়া লিখেছেন, ‘সফর কঠিন ছিল, কিন্তু গন্তব্য প্রিয়। বিদায়, প্রিয়রা।’

তার এমন বিদায়ী বার্তায় মন্তব্য ঘরে আবেগ ধরে রাখতে পারছেন না ভক্তরা। ২০২৫ সালের শেষদিকে শুরু হওয়া এই নাটকে হানিয়ার বিপরীতে ‘কামইয়ার’ চরিত্রে দেখা গেছে বিলাল আব্বাস খানকে।রাদান শাহ-এর দুর্দান্ত চিত্রনাট্য এবং মুসাদ্দিক মালেকের সুনিপুণ পরিচালনায় নাটকটি শুধু পাকিস্তানেই নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সমাদৃত হয়েছে।

নাটকটির সফলতায় বড় ভূমিকা রেখেছে এর টাইটেল ট্র্যাক বা ওএসটি। অসীম আজহার ও সাবরি সিস্টার্সের কণ্ঠে গাওয়া গানটি মাসজুড়েই ছিল মিউজিক চার্টের শীর্ষে।

হানিয়া আমির ও বিলাল আব্বাস ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলি রেহমান খান, আলী খান, জাভেরিয়া আব্বাসি এবং ওয়ার্দা আজিজ। বর্তমানে নাটকের সবকটি পর্ব ইউটিউব প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!