1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ সিনেমা মুক্তি নিয়ে বিপাকে বিজয় থালাপতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেষ সিনেমা মুক্তি নিয়ে বিপাকে বিজয় থালাপতি

প্রতিনিধি

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। রূপালি পর্দা থেকে বিদায় নিয়ে নামবেন রাজনীতির ময়দানে, তাই ‘জন নয়গণ’ ছবিটি ছিল তার ভক্তদের কাছে এক আবেগের নাম। কিন্তু সেই আবেগে কার্যত জল ঢেলে দিল মাদ্রাজ হাইকোর্ট। সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম আইনি জটিলতা।

 

আদালতের লড়াই ও নাটকীয় মোড় শুরুটা হয়েছিল সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না দেওয়াকে কেন্দ্র করে। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় তা থমকে যায়। নির্মাতা পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হলে আদালত দ্রুত সিনেমাটিকে ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি।

মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই আদেশ বাতিল করে দিয়েছে। আদালত জানিয়েছে, সেন্সর বোর্ডকে তাদের বক্তব্য পেশ করার পর্যাপ্ত সময় না দিয়েই সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দেওয়া সঠিক ছিল না। ফলে সিবিএফসির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত থালাপতির এই ছবি আপাতত প্রেক্ষাগৃহের মুখ দেখছে না।

বিজয় থালাপতি যেহেতু এই সিনেমার পর স্থায়ীভাবে রাজনীতিতে নামছেন, তাই ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অনেকেই ‘রাজনৈতিক অভিসন্ধি’ খুঁজছেন। ভক্তদের আশঙ্কা, সিনেমার কোনো রাজনৈতিক বার্তা হয়তো কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগেই যেখানে ১ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, সেখানে এমন আইনি ধাক্কা প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সুপ্রিম কোর্ট হয়ে মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টে ফিরেছে। ২০ জানুয়ারি দীর্ঘ শুনানি শেষে আদালত রায় স্থগিত রেখেছিল, যা মঙ্গলবার ঘোষিত হলো। এখন নতুন করে সিঙ্গল বেঞ্চে শুনানি শুরু হয়েছে। বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, নাকি আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে আটকে যাবে সেদিকেই তাকিয়ে আছে ভক্তরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!