1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেষ বলের ছক্কায় জয়, বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

শেষ বলের ছক্কায় জয়, বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া নারী ক্রিকেটার

প্রতিনিধি

এক অবিশ্বাস্য রোমাঞ্চের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই এক মহাকাব্যিক জয় আর বিরল বিশ্বরেকর্ড উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী অলরাউন্ডার কায়লা রেনেকে। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ বলের ছক্কায় দলকে ২ উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয় এনে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই উদীয়মান তারকা।

নিউজিল্যান্ডের দেওয়া ২৬৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে দলকে টেনে তোলেন কায়লা রেনেকে এবং নাদিন ডি ক্লার্ক। ম্যাচের শেষ ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, হাতে ছিল মাত্র ২ উইকেট।

বল হাতে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটস। ওভারের প্রথম তিন বলে মাত্র ২ রান আসলেও চতুর্থ বলে একটি ছক্কা মেরে সমীকরণ সহজ করেন কায়লা। তবে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। অভিজ্ঞ সুজি বেটসের বল গ্যালারিতে আছড়ে ফেলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করেন কায়লা। তিনি মাত্র ৩২ বলে অপরাজিত ৪২ রানের (৩টি চার ও ২টি ছক্কা) এক হার না মানা ইনিংস খেলেন।

এই ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ওয়ানডে অভিষেকেই প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কায়লা রেনেকে। আর এর মাধ্যমেই তিনি গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। ক্রিকেট ইতিহাসের প্রথম নারী ক্রিকেটার এবং বিশ্বের মাত্র পঞ্চম ক্রিকেটার (পুরুষ ও নারী মিলিয়ে), যিনি ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডের অভিষেক ম্যাচে সেরা হওয়ার গৌরব অর্জন করেন।

গত মাসেই পাকিস্তানের বিপক্ষে নিজের টি-টোয়েন্টি অভিষেকেও একইভাবে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন রেনেকে।

কেপটাউন থেকে উঠে আসা এই অফ-স্পিন অলরাউন্ডার আজ বল হাতেও ছিলেন বেশ মিতব্যয়ী। কিউই ব্যাটারদের দাপটের মুখেও ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করেনে তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!