1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনার বিচার : মৃত্যুদণ্ড চায় না এইচআরডব্লিউ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেখ হাসিনার বিচার : মৃত্যুদণ্ড চায় না এইচআরডব্লিউ

প্রতিনিধি

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

এইচআরডব্লিউ বলছে তারা বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়ে এ আহ্বান জানিয়েছে।

এইচআরডব্লিউ-এর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টের প্রতিবাদ-বিক্ষোভের সময় ব্যাপক নিপীড়নের জন্য শেখ হাসিনাসহ অন্যদের ভূমিকা তদন্ত করা উচিৎ। তারা দায়ী প্রমাণ হলে জবাবদিহির আওতায় আনা উচিত।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে হাসিনার সরকারের অধীনে ট্রাইব্যুনালটি গঠিত হয়। এতে সুষ্ঠু বিচারের মান লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে সাক্ষ্য সংগ্রহের ব্যর্থতা, প্রসিকিউটরদের সাথে যোগসাজশসহ বিচারকদের স্বাধীনতার অভাব, অভিযুক্তের আত্মীয়দের জোর করে গুম করা এবং মৃত্যুদণ্ডের ব্যবহার অন্তর্ভুক্ত ছিল।

ভারতের সাথে দেশের প্রত্যর্পণ চুক্তির অধীনে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ সরকার মৃত্যুদণ্ডের বিধানে স্থগিতাদেশ জারি করলে এবং অভিযুক্তরা যাতে আন্তর্জাতিক মান, মানবিক মান অনুযায়ী ন্যায় বিচারের মুখোমুখি হবে তা নিশ্চিত হলে ভারত এবং অন্যান্য সরকারের উচিত বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে সমর্থন জানানো।

বিচার প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উচিত আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সামঞ্জস্য রেখে মৃত্যুদণ্ড রহিত করার পদক্ষেপ নেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!