1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনাকে এক দিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক : ফারুক - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

শেখ হাসিনাকে এক দিনের জন্য হলেও আয়নাঘরে রাখা হোক : ফারুক

প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে, তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। এক দিনের জন্য তাকে আয়নাঘরে রাখা হোক। এক-দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশে জয়নুল আবেদীন ফারুক বলেন, সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ, মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরায়, আমি লৌহ মানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতারিত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নেই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ খেতে পারে না। আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্যে বিদেশ থেকে গাড়ি আমদানি করে। বিদ্যুতের বিল বাড়িয়েছে, রিকশাচালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারে না। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না।

বিরোধীদলীয় সাবেক এই চিপ হুইপ বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। আপনি (শেখ হাসিনা) দিল্লির দাসত্ব করে ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন। যতদিন বেঁচে আছি, আপনার (শেখ হাসিনা) বিরোধিতা করে যাব।

ড. ইউনুসের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনার কাছে কিছুই চাই না। আমরা যেন দু’মুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারি। ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়। আপনার কাছে এটাই চাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সমীর দেওয়ানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বকাউল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!