1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াতের উদ্বেগ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াতের উদ্বেগ

প্রতিনিধি

শিল্পখাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার (১৩ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শিল্পখাতে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্যবৃদ্ধির এই প্রস্তাবে ইতোমধ্যেই দেশের ব্যবসায়ী ও শিল্পপতিগণও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের শাসনামলে ৭ বার গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত ২০২৩ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম ১৫০ শতাংশের বেশি বাড়িয়েছিল। গ্যাসের সংকটের কারণে তখন শিল্পকারখানা রেশনিং পদ্ধতিতে চলত। বর্তমানেও গ্যাসের সংকট চলছে। এই সংকট উত্তরণের জন্য দেশের সব সম্ভাবনাময় জায়গায় গ্যাস কূপ খনন করা প্রয়োজন। সাথে সাথে বিদেশ থেকে গ্যাস আমদানি করে অতি দ্রুত গ্যাস সংকট দূর করা দরকার। মূল্যবৃদ্ধি করে গ্যাস সংকটের সমাধান করা যাবে না। বরং সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে

তাই দেশের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বার্থেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!