1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিল্পীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিলেন ডিপজল

প্রতিনিধি

যেকোনো বিপদে বরাবরই শিল্পীদের পাশে দাঁড়াতে দেখা যায় ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। 

তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি৷ কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা না ফেরার দেশে চলে যান। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। সবকিছু এলেমেলো হয়ে যায়।

কোরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেনি শিল্পীদের নেতা মনোয়ার হোসেন ডিপজল। সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন চলচ্চিত্রের দানবীর’খ্যাত এই অভিনেতা।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!