1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিনজো আবে হত্যাকাণ্ডে রায়: ঘাতক তেতসুয়া ইয়ামাগামির যাবজ্জীবন কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিনজো আবে হত্যাকাণ্ডে রায়: ঘাতক তেতসুয়া ইয়ামাগামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার (২১ জানুয়ারি) ৪৫ বছর বয়সী এই আসামির বিরুদ্ধে বহুল আলোচিত হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়।

২০২২ সালের ৮ জুলাই জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দক্ষিণাঞ্চলীয় শহর নারা সফরে যান শিনজো আবে। সেখানে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে তাকে গুলি করেন তেতসুয়া ইয়ামাগামি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাপানসহ বিশ্বজুড়ে গভীর শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষ তেতসুয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়ে বলেন, জাপানের যুদ্ধপরবর্তী ইতিহাসে এটি একটি নজিরবিহীন হত্যাকাণ্ড। এই ঘটনা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তায় গভীর প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন প্রসিকিউটররা।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তেতসুয়ার জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড চেয়ে আবেদন করেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তিকে গ্রহণ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তদন্তে উঠে আসে, তেতসুয়ার মা বিতর্কিত ইউনিফিকেশন চার্চের একজন অনুসারী ছিলেন এবং সেখানে নিজের প্রায় সব সম্পদ দান করে দেওয়ায় পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। এতে তেতসুয়া দীর্ঘদিন আর্থিক সংকটে ভোগেন। তিনি বিশ্বাস করতেন, ওই চার্চের সঙ্গে শিনজো আবের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ থেকেই সাবেক প্রধানমন্ত্রীর প্রতি তার ক্ষোভ জন্ম নেয়।

তদন্ত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন সুযোগের অপেক্ষায় থাকা তেতসুয়া নিজ হাতে দুটি পাইপ ও ডাক টেপ ব্যবহার করে একটি অস্ত্র তৈরি করেন। নারা শহরের ওই নির্বাচনী সভায় সেই অস্ত্র দিয়েই তিনি শিনজো আবেকে লক্ষ্য করে দুটি গুলি করেন।

এই রায়ের মাধ্যমে জাপানের ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!