1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষার্থীদের উপহার দিতে রাস্তায় সাফা-সাবিলারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিক্ষার্থীদের উপহার দিতে রাস্তায় সাফা-সাবিলারা

প্রতিনিধি

সড়কের শৃঙ্খলা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। ছাত্রদের এমন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি প্রশংসা করছেন সাধারণ মানুষ। তাদের কেউ কেউ স্বেচ্ছাসেবী হয়ে মাঠে নামছেন, আবার কেউ তাদেরকে পানি, জুস, স্ন্যাক্স, ফাস্টফুড, ফলমূল কিংবা দামি কোনো খাবার দিয়ে আপ্যায়ন করছেন।

এবার এসব স্বেচ্ছাসেবী ছাত্র-ছাত্রীদেরকে উপহার দিতে দেখা গেল তারকা অঙ্গনের ব্যক্তিত্বদের। ছিলেন অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূরসহ আরও অনেকে। রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন তারা।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে সাফা কবির একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, একদল শিক্ষার্থীদের মাঝে সাফা কবির। ক্যাপশনে সাফা লিখেছেন, ‘শিক্ষার্থীরা আমাদের সাহস, শক্তি এবং সম্ভাবনা। তোমাদের সাথে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত।’

এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে সাবিলা নূর ও সাফা কবিরকে ছাত্রদের সঙ্গে খাবার পানির মত সরঞ্জাম বিলিয়ে দিতে দেখা যায়। বেশ কিছু ছবিতে সাবিলা নূরকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা যায়। তা দেখে রীতিমত প্রশংসায় ভাসাতে থাকেন নেটিজেনরা।

জানা গেছে, একদল শিল্পী, নির্মাতা, প্রযোজক মিলে শিক্ষার্থীদের পাশে থাকার পরিকল্পনা করেন। তাদের প্রতিনিধি হিসেবে ছিলেন সাবিলা নূর ও সাফা কবির। নেপথ্যে ছিলেন রেদওয়ান রনি, আদনান আল রাজীব, মোস্তফা মন্ওয়ার, শঙ্খ দাশগুপ্ত, মাসুদুল আমিন, রাসেল মাহমুদ, রাহাত আহমেদ, দিদারুল শিশির, নেহাল তাহের, সাবরিনা আইরিন ও রাকা নোশিন নাওয়ারের মত শোবিজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!