1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখের ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে বড় খবর! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শাহরুখের ম্যায় হুঁ না’র সিক্যুয়েল নিয়ে বড় খবর!

প্রতিনিধি

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য বড় সুখবর। দুই দশক আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা ‘ম্যায় হুঁ না’-র সিকুয়েল নিয়ে পর্দায় ফিরছেন তিনি। বলিপাড়ার জোরালো গুঞ্জন, ফারাহ খানের নির্মাণে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ধরা দিতে চলেছেন শাহরুখ।

এরই মধ্যে সিনেমাটি নিয়ে মিলল বড় খবর। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ম্যায় হুঁ না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে দীর্ঘ আলোচনা সেরেছেন শাহরুখ ও ফারাহ।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’র মাধ্যমে পরিচালক হিসেবে ফারাহ খানের অভিষেক হয়েছিল। এরপর তারা ‘ওম শান্তি ওম’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।২৫ বছর পর আসছে কাভি খুশি কাভি গাম-এর সিক্যুয়েল!
বলিউড বিশেষজ্ঞদের মতে, ‘পাঠান’ এবং ‘জাওয়ান’-এর সাফল্যের পর দর্শক এখন শাহরুখকে চিরচেনা বাণিজ্যিক ঘরানার সিনেমায় দেখতে চাইছেন। শোনা যাচ্ছে, সিক্যুয়েলে আগের মতো কলেজ চত্বর নয়, বরং আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমের গল্প তুলে ধরা হবে।

সবচেয়ে বড় চমক হিসেবে থাকতে পারে শাহরুখ খানের দ্বৈত চরিত্র। এর আগে তার আগামী সিনেমা ‘কিং’-এও দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুতে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!