1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখের কাছে বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ি, মূল্য কত? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাহরুখের কাছে বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ি, মূল্য কত?

প্রতিনিধি

দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। চলতি বছর ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর হাত ধরে বক্স অফিসে এক হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছেন বাদশাহ। দুটি ছবিতেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন। সম্প্রতি দীপিকার নতুন স্কিন কেয়ার ব্র্যান্ডে প্রচারে হাতে নীল রঙা ঘড়ি পরে শাহরুখের দেখা মিলেছে। 

বিলাসবহুল এবং জনপ্রিয় ব্র্যান্ডের ঘড়ি সংগ্রহ করার শখ রয়েছে শাহরুখের। সম্প্রতি শোনা যায়, দীপিকার সঙ্গে ভিডিওতে যে ঘড়িটি অভিনেতার হাতে শোভা পাচ্ছিল তার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। আসলে ঘড়ির প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে অভিনেতার। কোটি টাকার উপরে ঘড়ির কালেকশন রয়েছে বলিউডের বাদশার। জানেন কোন কোন কোন ঘড়ি রয়েছে শাহরুখের?

 অয়েস্টার পারপেচুয়াল সেলিব্রেশন ডায়ালের কালেকশন রয়েছে শাহরুখের। ‘সেলিব্রেশন ডায়াল’ সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ, সমস্ত রঙের সমন্বয়ে তৈরি ঘড়িটির দাম ৫ লক্ষ ৬০ হাজার।

 বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে যে ঘড়িটি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো পাটেক ফিলিপ নটিলাস ৫৮১১। সেই অন্যতম বিলাসবহুল ৫৯ লক্ষের ঘড়িটি শাহরুখের সংগ্রহেও রয়েছে। বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে ওই ঘড়িটি পরতে দেখা গেছে।

শাহরুখ খানের সংগ্রহে রয়েছে প্রায় দেড় কোটি মূল্যের প্যাটেক ফিলিপ অ্যাডভান্সড রিসার্চ অ্যাকোয়ানট টাইম ট্রাভেল। স্প্রিং সিলিনভার নামে একটি উপাদান থেকে ঘড়িটি তৈরি করা হয়। যা দেখতে অত্যন্ত নিখুঁত এবং অনবদ্য। শুধু দেখনদারি নয়, অত্যাধুনিক ঘড়িটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের দিন-রাতের সময় ভেসে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!