1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহরুখকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুহানা! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শাহরুখকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুহানা!

প্রতিনিধি

নিজের দল কেকেআরকে সাহস যোগাতে রোববার বিকেলে চেন্নাই পৌঁছান বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানে শিরোপা জেতার চিন্তায় এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের সময়টা বেশ উদ্বেগের মাঝে কাটান তিনি।

তবে শেষ মুহূর্তে বদলে যায় শাহরুখের চেহারা। ম্যাচ জিতে আইপিএলে চ্যাম্পিয়নশিপ খেতাব পাওয়া মাত্রই পাশে থাকা স্ত্রীকে জড়িয়ে ধরেন । এরপর একে একে প্রকাশ্যে আসে শাহরুখের মিষ্টি পারিবারিক মুহূর্ত; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ।

কেকেআর জিততেই শাহরুখকে জাপটে ধরে কেঁদে ফেলেন সুহানা। বাবার কাছে শাহরুখ কন্যার প্রশ্ন, ‘তুমি খুশি তো?’ মেয়েকে বুকে টেনে নিলেন বাদশা। পাশেই দাঁড়িয়ে দুই ছেলে আরিয়ান ও আব্রাম। বাবা-মেয়ের আবেগ দেখে ভক্তরাও কান্নায় ভেঙে পড়েন।

শাহরুখ খান অনেক ব্যস্ততার মাঝে থাকলেও একজন পারিবারিক মানুষ । যেকোনো বড় পার্টি বা আইপিএল ম্যাচ, স্ত্রী-সন্তানদের নিয়ে সর্বত্রই শাহরুখের উপস্থিতি দেখা যায়। এবার পরিবারকে নিয়ে বাইশ গজে নিজের টিমের সাফল্যেরও সাক্ষী থাকলেন ।

এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন । হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখালেন শাহরুখ। এ সময় কিং খান বলেন, ‘টিমের প্রত্যেককে আমার সঙ্গে দাঁড়াতে হবে এবং আমি বলল ১,২,৩ তখন এইটা করতে (উড়ন্ত মুর ভঙ্গি) হবে’।

উল্লেখ্য, প্যাট কামিন্সের দল টসে জিতলেও ২২ গজে কেকেআরের সামনে টিকতে পারে নি। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। এরপর ব্যাট করতে নেমে মাত্র ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেয়েছে কেকেআর। ম্যাচ সেরা হয়েছেন অজি বোলার মিচেল স্টার্ক।

আইপিএল ২০২৪-এর সব থেকে বেশি রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেন বিরাট কোহলি। আরসিবি তারকা ১৫ ম্যাচে ব্যাট করতে নেমে ৭৪১ রান সংগ্রহ করেন। তবে এই সিজনেও ট্রফি থেকে লক্ষ যোজন দূরেই থাকলেন কিং কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!