1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্তির খোঁজে হিমালয়ে সুপারস্টার রজনীকান্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শান্তির খোঁজে হিমালয়ে সুপারস্টার রজনীকান্ত

প্রতিনিধি

পারস্টার রজনীকান্তের নামেই এখনও চলে সিনেমা। হলভর্তি হয় মানুষ। সম্প্রতি এই দক্ষিণের তারকাকে হিমালয় পর্বতের সামনে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিটি নিয়ে প্রশ্ন উঠছে, শান্তির খোঁজেই কি হিমালয়ের কোলে গেছেন থালাইভা?

ভাইরাল হওয়া ছবিতে রজনীকান্তকে সাদা লুঙ্গি ও সাদা শার্ট পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। গায়ে জড়ানো শাল। সুপারস্টারের চোখে রয়েছে কালো চশমা। আর মুখে চেনা হাসি। পিছনে রয়েছে সুবিশাল হিমালয় পর্বতমালা। কিন্তু সত্যিই কি হিমালয়ের কোলে শান্তির খোঁজে গিয়েছেন সুপারস্টার? জানা গেল আসল কারণ, প্রতিবছর কেদারনাথ ও বদরিনাথ দর্শনে যান রজনীকান্ত। এবারও সেই সফরে গেছেন তিনি। তারই মাঝে হয়েছেন ক্যামেরাবন্দি।

গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করে বিতর্কের মুখে পড়েছিলেন রজনীকান্ত। যে রজনীকান্তের সিনেমা রিলিজ হলেই স্কুল কেটে, অফিস কামাই করে প্রেক্ষাগৃহে হুল্লোড় করেন অনুরাগীরা, সেই রজনীকান্ত কেন কুড়ি বছরেরও বেশি ছোট যোগীর পা ছুঁতে গেলেন? এমন প্রশ্ন উঠেছিল। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল।

পরে এই বিতর্কের জবাব দিয়ে রজনীকান্ত বলেছিলেন, সন্ন্যাসী বা যোগীকে সবসময়ই পা ছুঁয়ে প্রণাম করি। তা সে ছোট হোক বা বড় হোক। সে যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাক না কেন, আমি তাকে এভাবেই সম্মান করি। এবার কেদারনাথ, বদরিনাথ দর্শনে অবশ্য সমালোচনা নয়, প্রশংসাই হয়েছে তার। বড় সুপারস্টার হয়েও সাধারণ হয়ে আছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!