1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শাকিব খানকে নিয়ে মেসির সঙ্গে যেভাবে তুলনা করলেন মিশা

প্রতিনিধি

গত শনিবার ২৮ মার্চ ছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে সাধারণ ভক্ত থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে ভরে উঠেছে শাকিবকে নিয়ে আবেগ, প্রশংসা আর স্মৃতিচারণা। দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগরও বাদ যাননি এই তালিকায়। তবে তার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় মিশে ছিল এক গভীর উপলব্ধি ও পরামর্শ।

শাকিব খানের সঙ্গে শরীরচর্চার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মিশা সওদাগর তাকে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতা। এই উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা হতে পারে বলে মনে করেন তিনি। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান।ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান ও মিশা সওদাগর জুটি দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এক সময় শাকিবের সিনেমা মানেই খলনায়কের চরিত্রে মিশার উপস্থিতি ছিল অনিবার্য। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে পর্দায় আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাতেও নেই মিশা সওদাগর। এই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন বলিউডের বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর গল্প ও নির্মাণ নিয়ে দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকে শাকিবের এই নতুন কাজ নিয়ে সমালোচনাও করছেন। ধারণা করা হচ্ছে, ইন্ডাস্ট্রির বর্তমান এই শূন্যতা ও সিনেমার মান বিবেচনা করেই হয়তো শাকিবকে ভালো সহকর্মী ও কারিগরি সহায়তার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন মিশা।

সবশেষ শাকিব ও মিশা সওদাগরকে একসঙ্গে দেখা গিয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায়। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় তারা প্রথাগত নায়ক-ভিলেন হিসেবে নয়, বরং পর্দা ভাগ করেছিলেন বাবা-ছেলের ভূমিকায়। বর্তমান সময়ে ভালো মানের সিনেমার জন্য একটি শক্তিশালী দলগত প্রচেষ্টার যে কোনো বিকল্প নেই, মিশার এই শুভেচ্ছাবার্তায় সেই ইঙ্গিতই ফুটে উঠেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!