1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ

প্রতিনিধি

শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর যারা আমাদের হত্যা করে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তায়ালা আজ আমাদের ডাকসু, রাকসু, চাকসু ও জাকসুর ছাত্র সংসদে বিজয় দিয়েছেন। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের শহীদদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমে নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি আয়োজন করা হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বাধীন লগি-বৈঠার তাণ্ডবে নিহত জামায়াতে ইসলামী নেতাকর্মীদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালে খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা হাতে নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই ভয়াবহ তাণ্ডব আজও জাতি ভুলে যায়নি। আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি বাংলাদেশে জাতীয় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। যারা গণভোট মানবে না, তারা গণশত্রুতে পরিণত হবে।
তিনি বলেন, আমাদের মা-বোনদের ওপর যারা হামলা করছে, তাদের স্পষ্টভাবে বলতে চাই- এখনই শোধরান। না হলে আমরা আর কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষা করব না, কঠোর হাতে প্রতিহত করব, ইনশাআল্লাহ। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, মা-বোনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসাহাক, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, ছাত্রশিবির সভাপতি লিমন, সেক্রেটারি আরিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!