1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেবাননে বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা ধ্বংস ইসরায়েলের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

লেবাননে বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা ধ্বংস ইসরায়েলের

প্রতিনিধি

চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)।

অভিযানে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।

বেকা লেবানন-সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারাখানাটি ধ্বংস করা হয়েছে, সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

ইসরায়েলি বাহিনীর অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ; তারপর শুক্রবার রাতে বেকায় এ অভিযান চালাল (আইডিএফ)।

এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!