1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি, চাই অভিজ্ঞতা বাড়ুক’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

‘রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি, চাই অভিজ্ঞতা বাড়ুক’

বিনোদন ডেস্ক :

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী।
গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘মন দুয়ারি’ নামে একটি নাটক। সেখানে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। রোম্যান্টিক ঘরানার এ নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়।

এরপর থেকেই দর্শকের আগ্রহ বাড়তে থাকে এ জুটির নতুন আরও নাটক দেখার। সে ধারাবাহিকতায় নির্মাতা জাকারিয়া সৌখিন এ জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক ‘মেঘ বালিকা’। গত ঈদে মুক্তি পায় নাটকটি।

এরপর থেকে নাকি আরও বেশি সাড়া পাচ্ছেন, এমনটি জানালেন অভিনেত্রী। বলা বাহুল্য, তার অভিনীত প্রায় সব নাটকই রোম্যান্টিক গল্পের।
সম্প্রতি এক গণমাধ্যমে নীহা বলেন, ‘আমার মনে হয়, দর্শক আমাকে রোম্যান্টিক কাজে পছন্দ করেন। পরিচালকেরা আমাকে রোম্যান্টিক কাজে চান। আমিও রোম্যান্টিক কাজে স্বাচ্ছন্দ্যবোধ করি। অভিজ্ঞতা আরও বাড়ুক, আরও শিখি, তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব।’

এদিকে নীহা অভিনীত আরও দুটি নাটক অদূর আগামীতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!