1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেলক্রসিংয়ে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

রেলক্রসিংয়ে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক, ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়িতে ট্রাকে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর ওই লাইনে ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুধবার (৮ জানুয়ারি) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে জামালপুর-সরিষাবাড়ি লাইনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের পরিচয় জানা যায়নি। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়াম হারুন ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে সরিষাবাড়ি লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।

জামালপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন এনে ট্রাকটি সরানো হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। এখনও তদের পরিচয় জানতে পারিনি। তারা চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!