1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশিয়ায় ভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন চিকিৎসকরা, ভাইরাল ভিডিও - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

রাশিয়ায় ভূমিকম্পের মধ্যেও সার্জারি করেছেন চিকিৎসকরা, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক:

৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সবকিছু কাঁপতে থাকলেও ঘাবড়ে যাননি হাসপাতলের অপারেশন থিয়েটারে সার্জারিতে ব্যস্ত কয়েক জন চিকিৎসক; বরং যে রোগীর সার্জারি তারা করছেন— ভূমিকম্পের সময় তার নিরাপত্তার দিকেই মনযোগ ছিল তাদের।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন বা আরটির সৌজন্যে পাওয়া গেছে এমন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, চার জন চিকিৎসক অপারেশন থিয়েটারে একজন রোগীর সার্জারি করছেন। সে সময় হঠাৎ ভূমিকম্পের কম্পন শুরু হয়, যে কক্ষে তারা অপারেশন করছিলেন— সেটি রীতিমতো দুলছিল।

আরটি’র প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে অবস্থিত হাসপাতালটি। এই কামচাটকা ক্রাই উপদ্বীপেই আজ বুধবার সকালে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৬ দশমিক ৯ মাত্রার এবং ৬ দশমিক ৩ মাত্রার দু’টি আফটারশক হয়েছে। চিকিৎসকরা যখন সার্জারি করছিলেন, সে সময়েই আঘাত হানে ভূমিকম্প।

কিন্তু সে সময় আত্মরক্ষার পরিবর্তে শান্তভাবে নিজেদের পেশাগত দায়িত্ব পালন এবং রোগীর নিরাপত্তার দিকেই মনযোগ দিয়েছিলেন তারা।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে আরটি জানিয়েছে, সার্জারি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীরা সম্পূর্ণ বিপদমুক্ত।

সূত্র : আরটি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!