1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাবির আওয়ামীপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

রাবির আওয়ামীপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

প্রতিনিধি

রাবির আওয়ামীপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি দুই ডেপুটি রেজিস্ট্রারকে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় অফিস থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর বাজার থেকে রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখ্দুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে মতিহার থানা পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি মতিহার থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের বোয়ালিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

অপরদিকে গতকাল রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শের-ই-বাংলা হলের ডেপুটি রেজিস্ট্রার হানিফ মো. পলাশকে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড় থেকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আহসান হাবীব এবং হানিফ মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে৷ পলাশকে কোর্টে চালান দেওয়া হয়েছে। হানিফের নামে বোয়ালিয়া থানায় মামলা থাকায় তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!