1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজবাড়ী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

রাজবাড়ী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জয় মিজিকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জয় মিজি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের মো. টুকু মিজির ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা টুকু মিজি মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর সোয়া ১টার দিকে গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ জনগণের ওপর আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হন। এ ঘটনায় গত ২ অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্রাকপাড়া গ্রামের মো. ইদ্রিস ফকিরের ছেলে মো. শাহিন ফকির (৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় জয় মিজি এজাহারনামীয় আসামি ছিলেন।

মামলার বাদী শাহিন ফকির বলেন, গত ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় আমার আপন ভাই রেজাউল করিম ও মা রাহেলা বেগমসহ আরও অনেকে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আমি ৮১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করি।

এ ছাড়াও গত ১৮ জুলাই বিকেলে রাজবাড়ী বড়পুল মোড়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলাতেই জয় মিজি এজাহারনামীয় আসামি ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জয় মিজিকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!