1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজপালকে বিশেষ শর্ত দিল্লি হাইকোর্টের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাজপালকে বিশেষ শর্ত দিল্লি হাইকোর্টের

প্রতিনিধি

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন নিয়ে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। সোমবার দিল্লি হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টার মধ্যে ১.৫ কোটি টাকা জমা দিতে পারলেই কেবল জামিন পাবেন তিনি।আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামিন পাবেন না অভিনেতা।

বর্তমানে চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় আত্মসমর্পণের পর দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রাজপাল। এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ চর্চায় রয়েছে।

সেখানে দাবি করা হচ্ছে, রাজপাল যাদব জামিন পেয়েছেন এবং জেল থেকে বেরিয়ে তিনি অভিনেতা সালমান খানকে ‘বড় ভাই’ সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন।

তবে ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১৮ সালের। সেই সময় অন্য একটি মামলায় প্রায় তিন মাস জেল খেটেছিলেন অভিনেতা। পুরনো সেই ভিডিওটিকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।

কঠিন এই সময়ে রাজপাল যাদবকে একা ছেড়ে দেননি তার সহকর্মীরা। বিপদের দিনে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান এবং অজয় দেবগনের মতো তারকারা। এছাড়া বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এমনকি কেআরকেও রাজপাল যাদবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!