1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় চন্দন দাস (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (০৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চন্দন দাসের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ভৈরবনগর এলাকায়। তিনি ওই এলাকার সুরেশ দাসের ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন চন্দন দাস। এ সময় দ্রুতগতির একটি হাইস মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারী মো. নজরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও মাইক্রোবাসের লোকজনের সহায়তায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম বলেন, বেলা ১১টার দিকে আমাদের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসে করে আমরা ঢাকায় আসছিলাম। ৩০০ ফিট এলাকা পার হওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে এক ব্যক্তি আমাদের মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খান। পরে আমরাই স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও জানান, এ ঘটনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাস ও চালক ফোরকান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় চন্দন দাস নামের এক ব্যক্তি মারা গেছেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, মাইক্রোবাসটি ও চালক ফোরকানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!