1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘রাগ করলা’ ট্রেন্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নিলয় আলমগীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘রাগ করলা’ ট্রেন্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নিলয় আলমগীর

প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপ নিয়ে এবার সরব হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা Niloy Alamgir। ভাইরাল বিষয় নিয়ে মানুষের অতিরিক্ত উচ্ছ্বাস এবং পরবর্তী আচরণকে তিনি সমাজের ‘দ্বিমুখী মানসিকতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে কড়া মন্তব্য করেন এই অভিনেতা। তিনি লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ডাকো, অ্যাওয়ার্ড দাও, এরপর আবার বলো— রুচির দুর্ভিক্ষ।”

তার এই মন্তব্যে মূলত সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া অতিরিক্ত প্রচার, বাণিজ্যিক ব্যবহার এবং পরে তা নিয়ে সমালোচনার সংস্কৃতিকেই তুলে ধরা হয়েছে।

অভিনেতার এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন, ভাইরাল সংস্কৃতিতে অনেক সময় প্রকৃত প্রতিভা আড়ালে পড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আলোচিত এই ব্যক্তির নাম ঈমান আলী বলে জানা গেছে। তাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!