1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমনায় পান্তা-ইলিশের দাম আকাশছোঁয়া—এক প্লেট ৬০০ টাকা, ক্ষোভে দর্শনার্থীরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রমনায় পান্তা-ইলিশের দাম আকাশছোঁয়া—এক প্লেট ৬০০ টাকা, ক্ষোভে দর্শনার্থীরা

প্রতিনিধি

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক এলাকায় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ উৎসবের চিত্রে এ বছর দেখা গেছে বড় ধরনের পরিবর্তন। একসময় যেখানে পার্কজুড়ে অসংখ্য অস্থায়ী দোকানে পান্তা-ইলিশের পসরা বসত, সেখানে এবার সেই চিরচেনা দৃশ্য প্রায় অনুপস্থিত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পুরো রমনা এলাকায় কোনো অস্থায়ী পান্তা-ইলিশের দোকান বসেনি। ফলে দর্শনার্থীদের জন্য এই জনপ্রিয় খাবারটি পাওয়া গেছে কেবল পার্কের একটি স্থায়ী রেস্টুরেন্টে। সেখানে ছোট আকারের এক টুকরো ইলিশ মাছ, পান্তা ভাত ও বেগুন ভাজি দিয়ে সাজানো একটি প্যাকেজ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

এই উচ্চমূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকেই বলছেন, আগের বছরগুলোর তুলনায় এবার পহেলা বৈশাখের আনন্দে যেন কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের আবদার মেটাতে গিয়ে বাড়তি দাম দিতে হচ্ছে বলে ক্ষোভ জানিয়েছেন অনেকে।

শুধু রমনা পার্কেই নয়, রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এ বছর অস্থায়ীভাবে পান্তা-ইলিশ বিক্রির দৃশ্য দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, মার্চ-এপ্রিল মাসে ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে সরকার ঘোষিত অভয়ারণ্যের নিষেধাজ্ঞা এবং বাজারে ইলিশের স্বল্প সরবরাহের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে মাছের উচ্চমূল্য, যা অস্থায়ী বিক্রেতাদের নিরুৎসাহিত করেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তারা তুলনামূলক বড় আকারের ইলিশ কিনে তা ছোট টুকরো করে পরিবেশন করছেন। বাজারে মাছের দাম বেশি হওয়ায় প্যাকেজের মূল্যও বেশি নির্ধারণ করতে হয়েছে।

বাঙালির বর্ষবরণে পান্তা-ইলিশ একটি আবেগঘন ও সাংস্কৃতিক প্রতীক। তবে এবারের উচ্চমূল্য ও সীমিত প্রাপ্যতা সেই ঐতিহ্যকে অনেকটাই সংকুচিত করেছে বলে মনে করছেন নগরবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!