1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রণবীরের পড়শি হলেন তৃপ্তি দিমরি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রণবীরের পড়শি হলেন তৃপ্তি দিমরি

প্রতিনিধি

১৪ কোটি টাকা দিয়ে রণবীর কাপুরের কাছাকাছি বাংলো কিনে পর্দা থেকে একেবারে প্রতিবেশী হলেন তৃপ্তি দিমরি। মুম্বাইয়ে বান্দ্রার পশ্চিমে থাকেন বলিউড তারকারা। সেখানেই ২২২৬ বর্গফুট জায়গাজুড়ে চার তলার বাংলো তৃপ্তির।

শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রী রেখার বাংলো ওই চত্বরেই। আলিয়া-রণবীরও বাসা বেঁধেছেন সেখানেই।

‘অ্যানিমেল’ ছবিতে ‘জয়া’র চরিত্রে অভিনয় করে রাতারাতি সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অভিনেত্রী। সেই সাফল্য থেকেই হয়ত এমন পদক্ষেপ।
চলতি মাসের তিন তারিখে চুক্তিপত্রে সই করেন তৃপ্তি। জানা গেছে, সেই সময় ৭০ লাখ টাকার স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা দিয়েছিলেন অভিনেত্রী। ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের সঙ্গে তার উষ্ণ রসায়ন ও সাহসী দৃশ্যে অভিনয় ‘জাতীয় ক্রাশ’র তকমা এনে দিয়েছিল তৃপ্তিকে।

আগামী দিনে বেশ কয়েকটি ছবি রয়েছে তৃপ্তির ঝুলিতে। ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিয়ো’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। কার্তিক আরিয়ান ও বিদ্যা বালনের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যে। এছাড়াও করণ জোহরের পরিচালনায় ‘ব্যাড নিউজ়’ ছবিতে ভিকি কৌশল ও অ্যামি বির্কের সঙ্গে দেখা মিলবে অভিনেত্রীর। এখানেই শেষ নয়, ‘ধড়ক ২’ ছবিতে সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে অভিনয় করবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!