1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে যা ইচ্ছা ভাবুক, বেশিকিছু বলব না— সৃজিতের সঙ্গে কাটানো সেই তরুণীর জবাব - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

যে যা ইচ্ছা ভাবুক, বেশিকিছু বলব না— সৃজিতের সঙ্গে কাটানো সেই তরুণীর জবাব

প্রতিনিধি

সিনেমা, ক্যারিয়ারের পাশাপাশি ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মাঝে চর্চা কম নয়। দিন কয়েকদিন আগে এক তরুণী তথা অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সাগরপাড়ে ঘুরে ঘুরে সময় কাটাতে দেখা গেছে এই পরিচালককে। সে থেকেই সামাজিক মাধ্যমে ওঠে জোর চর্চা, ওঠে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন!

সেদিন শুধু সাগরপাড়ে তারা ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর ছবিটি পোস্ট হয় সেই অভিনেত্রীর প্রোফাইল থেকেই; ক্যাপশনে লেখা হয় ‘স্যার চোখের মধ্যে।’ আর পোস্টটি ভাইরাল হয় নিমিষেই; আর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনও! ‘সৃজিতকে চোখের মধ্যে’ এই কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন সুস্মিতা, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলান অনেকে। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন।

সেদিন সমুদ্রপাড়ে ঘটেছিল শিক্ষক-ছাত্রীর এমনই মেলবন্ধন। শোনা যায়, সেদিন সুস্মিতাকে শট, ওয়াকিং শ্তাইল, পাসিং শট- এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে। এরপর বাড়তে থাকে তাদের সখ্যতা।

কিন্তু মাত্র একটি সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, এবার তা নিয়েই মুখ খুললেন সুস্মিতা। সম্প্রতি সেই পুরী থেকে ফিরেছেন দুজনেই। এদিন ছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও হাজির দু’জনে।
সাংবাদিকের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক।’। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। বললেন, ‘একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!