1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক

প্রতিনিধি

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাদের সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশের পর থেকে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। যুদ্ধের ময়দানে তার একটি বিশেষ লুক নিয়ে নেটিজেনরা হাসাহাসি ও ট্রল করে। এবার সেই বিতর্কের কড়া জবাব দিয়েছেন এই অভিনেতা।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় সালমান খান শহীদ কর্নেল বিক্কুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। টিজারের একটি দৃশ্যে দেখা যায়, শত্রুপক্ষ যখন আক্রমণের জন্য প্রস্তুত, তখন হাতে একটি কাঠের গুঁড়ি নিয়ে স্মিত হাসছেন সালমান। নেটিজেনদের একাংশ এই অভিব্যক্তিকে ‘রোম্যান্টিক’ বলে আখ্যা দেন। তাদের দাবি, যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে এ ধরনের অভিব্যক্তি একেবারেই বেমানান। অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেতার অবসরও দাবি করেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন সালমান। কাইফ তাকে ওই দৃশ্যটি পুনরায় তৈরি করতে বললে সালমান মজার ছলে পোজ দেন এবং ট্রলের জবাব দেন।সালমান বলেন, কারও কাছে এটি রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু আমি এখানে একজন কর্নেলের চরিত্রে অভিনয় করছি। একজন কর্নেল জানেন কীভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের জওয়ানদের মনোবল চাঙ্গা রাখতে হয়। এটি মূলত সেই আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, এসব ট্রলের কোনো মানে নেই। আগেও এমনটা হয়েছে, সামনেও হবে। আপনাদের দোয়া থাকলে এভাবেই পথ চলব।

ব্যাটল অব গালওয়ান’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এতে গালওয়ান উপত্যকায় দেশের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে প্রাণ উৎসর্গ করা ১৬ বিহার রেজিমেন্টের ২০ জন সেনার বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!