1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, হুমকি পাকিস্তানের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, হুমকি পাকিস্তানের

প্রতিনিধি

ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।

পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে, নতুন করে সংঘাত বাঁধলে ফল হবে “বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ”। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে” এমন কঠোর জবাব দেবে ভারত।

মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।

আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রোববার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “এইবার ভারতকে তাদেরই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

আসিফ আরও বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। তিনি লেখেন, “এমন ৬–০ পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে।”

পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের সৈন্যরা আল্লাহর সৈনিক। এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবর।”

এর আগে ভারতের সামরিক উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের “উসকানিমূলক ও যুদ্ধংদেহী বক্তব্য” দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং এগুলো “বিপর্যয়কর ধ্বংস” ডেকে আনতে পারে।

আইএসপিআর জানায়, এসব মন্তব্যের মাধ্যমে ভারত আবারও “মনগড়া অজুহাতে আগ্রাসনের ভিত্তি তৈরি” করার চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পাকিস্তান “কোনও দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে জবাব দেবে” এবং “প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর ও ধ্বংসাত্মক।”

তারা আরও বলেছে, “যারা নতুন স্বাভাবিকতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তারা জেনে রাখুক- পাকিস্তানও তার নিজস্ব ‘নতুন স্বাভাবিকতা’ তৈরি করেছে এবং এর জবাব হবে দৃঢ় ও তীব্র।”

আইএসপিআর আরও জানায়, ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, তবে “সে জানুক, এমন পরিস্থিতিতে মুছে যাওয়া হবে পারস্পরিক।”

সম্প্রতি ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।

এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভুক্তভোগী’ হিসেবে তুলে ধরছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!