1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ চট্টগ্রামে পৌঁছালো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ চট্টগ্রামে পৌঁছালো

প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই গম সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘জি টু জি-০৩’ চুক্তি অনুযায়ী চালানটি এসেছে। এর আগে একই চুক্তির আওতায় দেশে এসেছে ৫৮,৪৫৭ টন ও ৬২,১৫০ টন গম

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি চালান থেকে ২৯,৪৫০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১,৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘জি টু জি-০১’ ও ‘জি টু জি-০২’ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম ইতিমধ্যেই দেশে পৌঁছেছে। এই দুই চুক্তিতে মোট ৪ লাখ ৬৭,৮৮৪ টন গম দেশে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!