1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ছে তারকাদের বাড়িঘর - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ছে তারকাদের বাড়িঘর

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় হাজারো মানুষ।

বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা, একাধিক তারকার বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই! চোখের জলে হাহাকার করছেন হলিউড তারকারা।

জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যাসিফিক প্যালিসেডস। এটি লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি।

সাধের বাড়ি হারিয়ে মাথায় হাত তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। যদিও এখনও স্পষ্ট নয় ঠিক কীভাবে ছড়াল এই ভয়াবহ আগুন।

প্যারিস হিলটনের কথাই ধরুন। মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। টিভিতে সরাসরি সম্প্রচার দেখে জেনেছেন সে কথা। হৃদয়বিদারক সেই হাহাকারের কথা জানিয়ে প্যারিস লিখেছেন, ‘এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।’

তিনি আরও জানান, এই বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়াবহ অভিজ্ঞতা ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসেরও। তার বাড়িও পুড়ে ছাই। কোনওমতে প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা।

খ্যাতনামী জেমি লি কার্টিস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার পরিবার নিরাপদ রয়েছে। কিন্তু তাদের বাড়ি রক্ষা পায়নি। অভিনেত্রী ঈশ্বর এবং উদ্ধারকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যাদের জন্য তিনি এবং তার পরিবার প্রাণে বেঁচেছেন।

জেমি লির শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাড়িঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কোনো কিছুই আগুনের ছোবল থেকে রক্ষা পায়নি।

দাবানল ভয়াবহ রূপ ধরার আগেই পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর। বাড়ি জ্বলেছে তারও। ধ্বংসের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করে বাক্‌রুদ্ধ তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। ক্ষতিগ্রস্তদের তালিকাও ক্রমশ বাড়ছে। এই তালিকায় রয়েছেন বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!