1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল

প্রতিনিধি

ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও অনাহারের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান। এর জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তার নির্ধারিত শো বাতিল করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার বিতর্কিত পূর্ব কর্মকাণ্ডের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’-এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

থিয়েটার কর্তৃপক্ষের পক্ষ থেকে হোচম্যানকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয় যে, তিনি যেন সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন , তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিরোধী। কিন্তু এই ইসরায়েলি শিল্পী ফিলিস্তিনিদের মানবেতর জীবনের পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানান।

গেম অব থ্রোনসের প্রিকুয়েলে আপত্তিকর দৃশ্য, হতবাক খোদ লেখকও!
শর্ত পালনে হোচম্যানের অনড় অবস্থানের পর থিয়েটারটির প্রেসিডেন্ট মাইকেল এস হল এক বিবৃতিতে জানান, তিনি (হোচম্যান) ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে রাজি হননি। তাই তাকে আমাদের স্থাপনায় নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা যেকোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।

এদিকে শো বাতিলের পর হোচম্যান তার বিতর্কিত অবস্থান থেকে সরে না এসে বরং একে ‘আনুগত্যের পরীক্ষা’ বলে দাবি করেছেন। ফিলিস্তিনিদের ওপর হওয়া অবিচারের প্রতিবাদ না করে তিনি উল্টো বলেন, ক্যারিয়ারের চেয়ে স্বজাতির উগ্র জাতীয়তাবাদকেই তিনি বড় করে দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!