1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন : সারজিস আলম - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

যারা পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন : সারজিস আলম

প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, কেউ যেন মনে না করে সনাতন ধর্মাবলম্বী মানে নৌকায় ভোট দেয়। যারাই আপনাদের পাশে দাঁড়াবে তাদেরই ভোট দেবেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারির উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবেত্তর এস্টেট পটেশ্বরী কালি মন্দির পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, অনেকেই মনে করেন, সনাতন ধর্মীবলম্বী মানেই নৌকায় ভোট দেয়। এই ধারণাটা পাল্টাতে হবে। আওয়ামী লীগ মনে করতো —কিছু দিই আর না দিই, ভোটটা কিন্তু আমরাই পাবো। তাহলে আপনাকে কিছু দেবে না। এটাই হয়েছে এতো দিনে।

তিনি বলেন, যখন কোনো কিছু না দিয়ে আপনাকে পেয়ে যায়, তখন মূল্যটা থাকে না। এতোদিন ধরে এটাই হয়ে আসছে। তো অল্প কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষকে সুযোগ-সুবিধা দিয়ে বাকি যারা প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীর মানুষ ছিল তাদের দিকে কিন্তু নজর দেওয়া হয় নাই। মানে এমনি এমনি একাট উপরি পাওনা হিসেবে ব্যবহার করা হয়েছে।

সারজিস বলেন, যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে, এবং আপনাদের কাজগুলো করবে আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে আপনাদের ভোটটা হবে তাদের জন্য।

তিনি আরও বলেন, আটোয়ারি ও পঞ্চগড়ে আমরা যারা আছি, আমরা যেন সবাই মিলেমিশে থাকি। এই দেশটা নির্দিষ্ট কোনো ধর্মের মানুষের নয়। যারা এই দেশের নাগরিক তাদের প্রত্যেকের এই দেশ। ৫ আগস্টের পর আমরা বিভিন্ন সময় শুনেছি, অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। আমরা শুনেছি, অনেকের স্থাপনায় হামলা হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। কারণ যারা এগুলো করেছে, তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা যে দখলদার, এই কাজগুলো আওয়ামী লীগের আমলেও করেছে, এখনো স্বার্থের জন্য করবে। এরা কোনো দলের না, এরা হচ্ছে ধান্ধাবাজ।

এ সময় সারজিস হিন্দু ধর্মাবলম্বলীর বিভিন্ন সমস্যার কথা শোনেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

এ সময় রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবেত্তর এস্টেট পটেশ্বরী কালি মন্দিরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সারজিস আলমকে মন্দির কমিটি টুপি ও জায়নামাজ উপহার প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!