1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতান শরীফ’কে এক যুগ পর গ্রেফতার করেছে র‌্যাব - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতান শরীফ’কে এক যুগ পর গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধি

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুলতান শরীফ (৬৮)’কে প্রায় এক যুগ পর রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব-০২ এর সহযোগীতায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিআর নং-১৩/১৩ (গৌরনদী), দায়রা-৪৮১/১৩; উল্লেখিত হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থে দন্ডে দন্ডিত এগার বছর যাবৎ পলাতক আসামী সুলতান শরীফ (৬৮), পিতা-মৃত কালাচান শরীফ, সাং-সুন্দরদী, থানা-গৌরনদী, জেলা-বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী মামলা রুজুর পর হতে দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!