1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক : ইসলামী ঐক্যজোট - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক : ইসলামী ঐক্যজোট

প্রতিনিধি

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক, নির্বাচন হতেই হবে। আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুফতি সাখাওয়াত হোসেন রাজী বলেন, গত ৫ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে আমাদের ইসলামী ঐক্যজোটের নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি ইসিতে জমা দেইনি। আমাদের মনে হচ্ছিল যে, সময় ক্ষেপণ হচ্ছে, সেজন্য আমরা আবেদন করে দেখা করতে এসেছি এবং নতুন কমিটি গঠনের কারণ ও কমিটি জমা দিয়েছি।

তিনি বলেন, নির্বাচন বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে। গণদাবিতে পরিণত হচ্ছে, যথাযথ সংস্কার না করা গেলে পেশি শক্তি, কালো টাকা দ্বারা নির্বাচন প্রভাবিত হবে। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য সংস্কার করতে হবে। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব, আমরা আশা করছি, সরকার বা ইসি নির্বাচনের আয়োজন করবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব আরও বলেন, আমরা মনে করি, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারই করবে। তব্ওু নির্বাচিত হয়ে যারা আসবেন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি না হতে পারে, এজন্য সংস্কার করতে হবে। গত ১৬ বছর যত ধরণের আবর্জনা, সেগুলো দূর করতে হবে। তাহলে প্রকৃত নির্বাচন হবে। যারা ডিসেম্বর বলছেন, আমরা দেখছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন, এটাতে তো খুব বেশি দেরি দেখছি না। জুন আর ডিসেম্বরের ব্যবধান খুব বেশি নয়। কাছাকাছি সময়। তবে সংস্কার করতে হবে। দ্রুত সংস্কার করে নির্বাচন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!