1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যতই ভুল করুক, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের : তানিয়া রব - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

যতই ভুল করুক, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্রদের : তানিয়া রব

প্রতিনিধি

জুলাই অভ্যুত্থান কোনো দলের অর্জন নয়, এটা ছাত্র-জনতার অর্জন। আজ ছাত্ররা যতই ভুল করুক, এ কৃতিত্ব তাদের বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়ন করার সুযোগ না হয়, তাহলে এটা কি দলীয় সরকার বাস্তবায়ন করবে? যদি তাই না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে বাচ্চাদের প্রাণ দেওয়া রক্তপাত অর্থহীন হয়ে গেল না? তাহলে আমাদের জাতিটা কবে মুক্তি পাবে? তারা তো একটা মুক্তির জন্য লড়াই করেছিল বৈষম্যের বিরুদ্ধে।

তানিয়া রব বলেন, আমরা সংস্কার করবো, নির্বাচনের দিকেও আগাবো। কারণ গত ১৪ সাল থেকে শুরু করে কোথাও কোনো নির্বাচন হয়নি। নতুন প্রজন্মের ভোটাররা জানেই না, কিভাবে ব্যালটে সিল মারতে হয়। এটা ভুলতে বসেছে। এ জন্য নির্বাচনটা ফিরিয়ে আনা দরকার, সংস্কারও দরকার। সংস্কারের মধ্যে দিয়ে যদি আমরা রাষ্ট্রটাকে আগাতে পারি।

মতবিনিময় সভায় জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও জেএসডি নেতা প্রফেসর মুনছুরুল হক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!