1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

মোহাম্মদপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে লুকিয়ে রাখা বেলজিয়ামের তৈরি ৭.৬৫ মিলিমিটারের একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনীর টহল দল।

এই ঘটনার পর গ্রেপ্তার রিয়াজের সহযোগীদের ধরতে রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা জানান, রিয়াজের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে তার সহযোগীদের গ্রেপ্তারে পরবর্তী অভিযান চালানো হবে।

উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!