1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মেট্রোতে ভয়ংকর অভিজ্ঞতা বলিউড অভিনেত্রীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

মেট্রোতে ভয়ংকর অভিজ্ঞতা বলিউড অভিনেত্রীর

প্রতিনিধি

বলিউড অভিনেত্রী জোয়া হুসেন দিল্লিতে মেট্রো সফরকালে শারীরিক হেনস্তার শিকার হয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। জানান তিক্ত অভিজ্ঞতার কথা।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, দিল্লিতে অনেকবার অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছি। এমনকি মেট্রোতেও আমাকে ইভটিজিং করা হয়েছে। যখনই বাড়ির বাইরে পা রাখি, বিশেষ করে সন্ধ্যার সময়, তখন ভয়-অস্থিরতা তাড়া করে বেড়ায়। এরকম পরিস্থিতি মুম্বাইতে হলে লোকজন সাহায্য করতে এগিয়ে আসত। কিন্তু দুর্ভাগ্যবশত দিল্লিতে মেয়েদের হেনস্তা এখন স্বাভাবিক ঘটনার মতো।

জোয়া আরও বলেন, সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। হঠাৎ খেয়াল করলাম দুই-তিনজন আমার পিছু নিয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে যাই, দৌড়াতে শুরু করি। কোনোরকমে বাড়ি এসে পৌঁছাই। আসলে দিল্লিতে সন্ধ্যা হয়ে যাওয়ার পর মেয়েদের বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমি সত্যিই বিশ্বাস করি, মুম্বাই ভারতের সবচেয়ে নিরাপদ শহর। এখন বোনের সঙ্গে সেখানেই থাকি এবং মা-বাবাও চিন্তা করেন না, কারণ তারা জানেন আমি নিরাপদেই আছি।

বলিউডে শোনা যায়, রকেট বয়েজ খ্যাত অভিনেতা জিম সার্ভের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন জোয়া হুসেন। যদিও সাক্ষাৎকারে জোয়ার স্পষ্ট বক্তব্য ‘এটা ব্যক্তিগত’। তিনি বলেন, আমার সম্পর্কে কী লেখালেখি হয়েছে সে ব্যাপারে কিছুই জানি না। জিম সার্ভ তার খুব ভালো ও ঘনিষ্ঠ বন্ধু বলে জানান জোয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!