1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মারা গেছেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মারা গেছেন

প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মারা গেছেন
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বুকে অস্বাভাবিক ব্যাথা অনুভব করেন জুয়েল। পরে সাংবাদিক সহকর্মীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে রোববার রাতে ফের অসুস্থতা অনুভব করলে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাত দেড়টার দিকে সেখানেই ‍মৃত্যুবরণ করেন জুয়েল।

স্বজন ও সহকর্মীরা জানান, গত ৪ বছর ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন জুয়েল। তার হার্টে অন্তত ৩টি ব্লক ধরা পড়েছিল। এই অবস্থাতেই তিনি দিনযাপন করছিলেন।

বাছির উদ্দিন জুয়েল জেলায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি ছিলেন। আগামী ২৪ জানুয়ারি প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে কমিটির পালাবদল হওয়ার কথা ছিল। ব্যক্তিগত জীবনে জুয়েল এক ছেলে সন্তানের জনক।

তার বড় ভাই সাংবাদিক মীর নাছিরউদ্দিন উজ্জল বলেন, বাছির উদ্দিন জুয়েলের প্রথম জানাজা নামাজ আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরবর্তী জানাজা হবে বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে। বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় নিজ এলাকায় সবশেষ জানাজা নামাজ সম্পন্ন করে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!