1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

মুণ্ডা সম্প্রদায়ের জলবায়ু ঝুঁকি কমাতে সমন্বিত নীতি সহায়তায় অঙ্গীকার

প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মুণ্ডা সম্প্রদায়ের জীবনে বাস্তব উপকার বয়ে আনতে পারে এমন যে কোনো নীতি সহায়তা বা পরিবেশগত হস্তক্ষেপ নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করতে প্রস্তুত। তাদের সমস্যাগুলো পুরোপুরি সমাধান না করতে পারলেও অন্তত সমাধানের যাত্রা শুরু করতে পারব। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘ন্যাশনাল শেয়ারিং মিটিং : ফ্রম ইমপ্যাক্ট টু অ্যাকশন মেইনস্ট্রিমিং ক্লাইমেট রেজিলিয়েন্স ফর দা মুন্ডা কমিউনিটি’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, মুণ্ডা সম্প্রদায় বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে অন্যতম। তাদের ঐতিহ্য, প্রকৃতিনির্ভর জীবনধারা ও সীমিত আর্থসামাজিক সক্ষমতা বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে আরও নাজুক হয়ে পড়ছে।

তিনি বলেন, প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও আপনাদের এখন সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে জলবায়ুর ভঙ্গুরতা, পানির অভাব, ভূমি সংকট ও স্বাস্থ্যঝুঁকিতে। সৈয়দা রিজওয়ানা হাসান দুঃখ প্রকাশ করেন যে বহু ক্ষেত্রে মুণ্ডা সম্প্রদায়ের প্রথাগত অধিকার উপেক্ষিত হয় এবং বন ও প্রাকৃতিক সম্পদে তাদের অভিগম্যতায় বাধা সৃষ্টি হয়।

তিনি বলেন, আপনাদের প্রয়োজন, প্রথাগত জীবনধারা ও অধিকারকে সম্মান জানিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে আমরা সদা প্রস্তুত। সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, অক্সফাম ইন কোরিয়ার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জুনগুন লি এবং মুণ্ডা সম্প্রদায়ের সেলফ হেল্পের সভাপতি সুরধনী মুণ্ডা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মুণ্ডা সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, অধিকার সুরক্ষা, প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারে অংশগ্রহণ, এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!