1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষের বই প্রকাশ-সরবরাহে সরকারি অর্থের অনিয়ম, দুদকের প্রাথমিক অনুসন্ধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষের বই প্রকাশ-সরবরাহে সরকারি অর্থের অনিয়ম, দুদকের প্রাথমিক অনুসন্ধান

প্রতিনিধি

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – মুক্তিযুদ্ধ ও মুজিববর্ষভিত্তিক বই প্রকাশ ও সরবরাহের নামে সরকারি অর্থের অনিয়ম, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান চালিয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান শেষে জানা যায়, তদন্তে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে যে একই প্রকাশনী থেকে একাধিক বই ক্রয় করা হয়েছে এবং পুস্তক বাছাই কমিটির সদস্যদের নামীয় লেখা বইও প্রকল্পের আওতায় ক্রয় করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, এনফোর্সমেন্ট টিম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শন করে রেকর্ডপত্র বিশ্লেষণ করেছে। প্রাথমিকভাবে দেখা গেছে রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং ব্যক্তিস্বার্থে ব্যবহার হয়েছে। অভিযানে সংগৃহীত সব রেকর্ডপত্র পূর্ণাঙ্গ বিশ্লেষণের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে প্রতিবেদন দাখিল করা হবে।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার প্রকল্পের আওতায় ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশের সব সরকারি প্রতিষ্ঠানে কর্নার তৈরি করতে ২২ কোটি ২৪ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। অভিযোগ আছে, প্রায় ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে মুজিব পরিবারের গুণকীর্তনমূলক বই প্রকাশ করেছে এবং এসব বই সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করে বিপুল অর্থ হাতিয়েছে।

সূত্র জানায়, জাতীয় গ্রন্থকেন্দ্রে বই কেনার জন্য সরকারের ১০ কোটি টাকার বরাদ্দের প্রায় অর্ধেক বঙ্গবন্ধু ও তার পরিবারকে নিয়ে লেখা বই কেনায় ব্যয় হয়েছে। প্রকাশনা খাতে সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অন্তত ২০টি প্রকাশনা প্রতিষ্ঠান ও তাদের মালিকদের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!