ইপেপার / প্রিন্ট
দীপাবলির আলোর আগেই বলিউড ও রাজনৈতিক অঙ্গনে খুশির জোয়ার! অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা দম্পতির ঘর আলো করে এল এক পুত্র সন্তান।
শনিবার সন্ধ্যায় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরিণীতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
নতুন ভূমিকার আনন্দ ভাগ করে নিলেন বাবা রাঘব চাড্ডা নিজেই। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে তিনি লিখেছেন: “অবশেষে সে এসে গেছে… আমাদের পুত্রসন্তান! আগের জীবনটা কেমন ছিল, সেটা এখন ভুলেই গেছি। আমাদের হৃদয় এখন পূর্ণ। আগে আমরা ছিলাম একে অপরের জন্য, এখন আমরা আছি আমাদের সন্তানের জন্য।”
এই আবেগঘন বার্তায় ভালোবাসা ও কৃতজ্ঞতার ছোঁয়া মিলেছে পরিণীতি ও রাঘবের তরফে।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। এরপর চলতি বছরের আগস্টে প্রথম সন্তানের আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা।
বলিউড থেকে রাজনীতি দু’দিকেই অভিনন্দন বার্তা পৌঁছে যাচ্ছে নতুন বাবা-মাকে।
এই নতুন অধ্যায়ের জন্য পরিণীতি ও রাঘবকে অনেক শুভেচ্ছা!